পিরোজপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ শুরু

হোম » পিরোজপুর » পিরোজপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ শুরু
রবিবার ● ১৪ জুন ২০২৬


পিরোজপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ শুরু

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পিরোজপুরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছে জেলা পরিষদ।

‎রবিবার (১৪ জুন) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

‎এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলমসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তব্যকালে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

‎তিনি আরও বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। বৃক্ষকে টিকিয়ে রাখার মাধ্যমেই পরিবেশ ও জনকল্যাণে এর সুফল পাওয়া সম্ভব। এ কাজে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ কামনা করেন তিনি।

‎অনুষ্ঠান শেষে জেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১৩:৫৭ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ