মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
রবিবার ● ১৪ জুন ২০২৬


মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন গুলিশাখালি গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে মঞ্জু এবং একই গ্রামের ইস্কান্দার হাওলাদারের ছেলে শিপন।

রোববার (১৪ জুন) দুপুরে মঠবাড়িয়া থানা প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের বহেড়াতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে আগত বিএম লাইন পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীর ব্যাগ থেকে ২ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, আটক দুইজন দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের মাদক চক্রের সঙ্গে যুক্ত থেকে ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং রোববার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এদিকে স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।

আরজে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৫১ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ