বামনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

হোম » বরগুনা » বামনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
শনিবার ● ১৩ জুন ২০২৬


 

বামনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

 

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বরগুনার বামনা উপজেলায় বৃক্ষরোপণ এবং রোপিত চারার রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা কার্যক্রমের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

শনিবার (১৩ জুন) দুপুর ১২টায় বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সারাদেশের ন্যায় একযোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।

 

এ বিষয়ে বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ নিকহাত আরা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি বলেন, বামনা উপজেলায় শুধু বৃক্ষরোপণ নয়, রোপিত চারাগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করতে প্রশাসন কঠোর নজরদারি অব্যাহত রাখবে। এ কর্মসূচি সফল করতে তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, বামনা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. রায়হান নাজির ধলু, বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, উপজেলা বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৪:৪০:০২ ● ১২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ