বামনায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

হোম » বরগুনা » বামনায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা
শনিবার ● ১৩ জুন ২০২৬


এটি প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

বরগুনার বামনায় গলায় ফাঁস দিয়ে মোঃ আবির হোসেন ওরফে এহসান হাওলাদার (১৮) নামের এক কলেজ ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি বামনা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত আবির হোসেন বামনা সদর উপজেলার কলাগাছিয়া গ্রামের আঃ জলিল হাওলাদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার পর নিজ ঘরে গিয়ে সবার অগোচরে বারান্দার পাটাতনের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন। সকালে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনায় মর্গে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, বামনা থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:৩৩ ● ১৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ