কলাপাড়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

হোম » প্রযুক্তি » কলাপাড়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত
শুক্রবার ● ১২ জুন ২০২৬


 

কলাপাড়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় কলাপাড়া পৌরসভা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু। স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।

 

এ ছাড়া অনুষ্ঠানে কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ২৫টি স্টল প্রদর্শিত হয়। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধারণা উপস্থাপন করেন।

 

অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা মন্তব্য করেন।

 

অনুষ্ঠান শেষে তিনটি বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪১:০১ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ