জিয়ানগরে বালিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

হোম » পিরোজপুর » জিয়ানগরে বালিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬


 

জিয়ানগরে বালিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ।

 

এ সময় বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল ফকির, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল জলিল সেখ এবং চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস আকন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 

বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

সভায় ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ১১ দফা দাবি ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এ সময় বক্তারা এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৯:৪৬ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ