মোবাইলে লাইভে এসে যুবকের আত্মহত্যা

হোম » খুলনা » মোবাইলে লাইভে এসে যুবকের আত্মহত্যা
শুক্রবার ● ৫ জুন ২০২৬


 

মোবাইলে লাইভে এসে যুবকের আত্মহত্যা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে মোবাইল ফোনে লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামে এক যুবক।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নিজ ঘরে মোবাইল ফোনে লাইভ চালু করে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন লিমন। ওই সময় তিনি বাড়িতে একাই ছিলেন। তিনি উমাজুরি গ্রামের সিরাজ মোল্লার ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক।

 

সূত্র আরও জানায়, আত্মহত্যার আগে ঢাকায় অবস্থানরত স্ত্রী উর্মির সঙ্গে কথা বলেন লিমন। তাদের একমাত্র কন্যাসন্তান বর্তমানে পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় নানীর কাছে থাকে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, পারিবারিক দ্বন্দ্ব এবং বিভিন্ন মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

 

লিমন মোল্লা তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১২:০৩ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ