দাদা বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু আরিয়ানের

হোম » ঝালকাঠী » দাদা বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু আরিয়ানের
মঙ্গলবার ● ২ জুন ২০২৬


 

এটি প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি) 

 

ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে আরিয়ান হাওলাদার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার কুলকাঠী ইউনিয়নের বিকপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত আরিয়ান হাওলাদার ওই এলাকার মাসুদ হাওলাদারের ছেলে। মাসুদ হাওলাদার পেশায় একজন দিনমজুর। তিনি বরিশাল শহরের নথুল্লাবাদ এলাকায় বসবাস করেন। ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে পৈতৃক বাড়িতে বেড়াতে এসেছিলেন।

 

স্থানীয় বাসিন্দা রুবেল হাওলাদার সাগরকন্যাকে জানান, দুপুরে গোসলের সময় আরিয়ান কলাগাছের ভেলায় ভর করে সাঁতার শেখার চেষ্টা করছিল। একপর্যায়ে সবার অগোচরে তার হাত ফসকে গেলে সে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়দের অনেকে খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৩৯ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ