কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ১

হোম » পিরোজপুর » কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ১
সোমবার ● ১ জুন ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় দুই পথচারী গুরুতর আহত হওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অপরজন বরিশালে চিকিৎসাধীন রয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৯টার দিকে কাউখালী সরকারি বালিকা বিদ্যালয় সড়কের একটি সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুই পথচারী। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে উজিয়াল খান এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম কনক (৭২) ও আহসানুর রহমান পল্টু (৬৫) গুরুতর আহত হন।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় শহীদুল ইসলাম কনক মারা যান। আহত আহসানুর রহমান পল্টু ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লা জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এদিকে দুর্ঘটনার পর এলাকায় বেপরোয়া মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:২৯ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ