বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হোম » খেলা » বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
রবিবার ● ৩১ মে ২০২৬


 

বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে বরিশালের বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকেলে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফাইনাল খেলায় টাইব্রেকারে বন্ধু মহল একাদশকে পরাজিত করে বন্ধু বন্ধু একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে মাঠে শত শত দর্শকের উপস্থিতি দেখা যায়।

 

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান সামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ এবং হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ।

 

এ সময় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক শাহ আলম, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল-আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব ইমরান, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আছিফ শিকদার ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাঠমুখী করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষা, ক্রীড়া ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানের শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেওয়া হয়। স্থানীয়রা এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২:৩৮:০৬ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ