জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মির্জাগঞ্জে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

হোম » পটুয়াখালী » জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মির্জাগঞ্জে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ
রবিবার ● ৩১ মে ২০২৬


জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মির্জাগঞ্জে দুঃস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী) 

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছে উপজেলা বিএনপি।

রোববার (৩১ মে) আসরের নামাজের পর উপজেলা সদর নান্নু শপিং কমপ্লেক্স সংলগ্ন বরিশাল-বাকেরগঞ্জ-সুবিদখালী-বরগুনা মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অটোগাড়ি ও অটোরিকশাচালক, পথচারীসহ সহস্রাধিক মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

খাবার বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. শাহাবুদ্দিন নান্নু। তিনি সড়কে হেঁটে হেঁটে মানুষের হাতে খাবার তুলে দেন।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি মো. আইয়ুব আলী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক এইচ এম শামীম, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন মোক্তার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক রহমান সুজন হাওলাদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন নান্নু, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪০:৪০ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ