আমতলীতে পিকআপের চাকা ফেটে ব্রিজে ধাক্কায় হেল্পার নিহত, চালক আহত

হোম » বরগুনা » আমতলীতে পিকআপের চাকা ফেটে ব্রিজে ধাক্কায় হেল্পার নিহত, চালক আহত
মঙ্গলবার ● ২৬ মে ২০২৬


আমতলীতে পিকআপের চাকা ফেটে ব্রিজে ধাক্কায় হেল্পার নিহত, চালক আহত

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজে পিকআপ ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগার ঘটনায় গাড়ির হেল্পার মোঃ আজাদ মোল্লা (২৭) নিহত এবং চালক মেহেদী (২৮) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (সময় সকাল ৬টার দিকে) ফার্নিচার বোঝাই একটি পিকআপ ভ্যান (ন-১২-৫৯৭৭) আমতলীর দিকে যাচ্ছিল। চুনাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় পিকআপটির বাম পাশের চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেল্পার ভেতরে আটকে পড়েন।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ির দরজা কেটে তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই হেল্পার আজাদ মোল্লা মারা যান। গুরুতর আহত চালক মেহেদীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত আজাদ মোল্লার বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামে। তার বাবার নাম আউয়ুব মোল্লা। আহত চালক মেহেদীর বাড়ি একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামে। তার বাবার নাম অব্বাস মিয়া।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই আজাদ মোল্লার মৃত্যু হয়েছে। আহত চালকের চিকিৎসা চলছে।

আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, মরদেহ থানায় আনা হয়েছে এবং নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৩:০৪:০৬ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ