গৌরনদীতে বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ১

হোম » বরিশাল » গৌরনদীতে বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ১
বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬


 

গৌরনদীতে বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ১

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলায় আকস্মিক বজ্রপাতে পানবরজে কর্মরত দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভিমেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃষ্টির সময় তিন শ্রমিক পানবরজে কাজ করছিলেন। দুপুর আনুমানিক ২টার দিকে বৃষ্টি শুরু হলে তারা পাশে থাকা একটি ছাউনিতে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।

 

নিহতরা হলেন মাহিলাড়ার ভিমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) এবং উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)।

 

গুরুতর আহত জীতেন সরকারের ছেলে গোপাল সরকারকে (৪০) প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌকির হোসেন দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনার বিষয়টি নিশ্চিত করেন।

 

এদিকে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন

বাংলাদেশ সময়: ১৮:২০:৫৩ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ