মেহেন্দিগঞ্জে চার হাজার জেলে পরিবারে খাদ্য সহায়তা বিতরণ

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে চার হাজার জেলে পরিবারে খাদ্য সহায়তা বিতরণ
বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬


 মেহেন্দিগঞ্জে চার হাজার জেলে পরিবারে খাদ্য সহায়তা বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, ​মেহেন্দিগঞ্জ (বরিশাল)
ইলিশ অভয়াশ্রম সংরক্ষণ ও মা-ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বরিশালের মেহেন্দিগঞ্জে চার হাজার নিবন্ধিত জেলে পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
​মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তরের অধীনে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায়  ২০২৫-২০২৬ অর্থ বছরে এই বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রী​ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সদ্য বিদায়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ওমর সানি, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো: আবুল বাসার সহ মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তালিকাভূক্ত প্রতিটি মৎস্য পরিবারের মাঝে ​আটা-১২ কেজি, ​মসুর ডাল-৮ কেজি, ​আলু-১৬ কেজি, ​চিনি-৪ কেজি ,লবণ-৪ কেজি, ​সয়াবিন তেল-১০ লিটার করে বিতরণ করা হয়।
​সদ্য বিদায়ী বিতর্কিত উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ওমর সানি জানান, উপজেলার নিবন্ধিত চার হাজার জেলে পরিবারের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে এই খাদ্যসামগ্রী সফলভাবে পৌঁছে দেওয়া হয়েছে।


এসজি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:৪৮ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ