গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

হোম » বরিশাল » গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন
বুধবার ● ২০ মে ২০২৬


 

গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গৌরনদী ফায়ার স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

‘গতি, সেবা, ত্যাগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম। সভাপতিত্ব করেন গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান ,গৌরনদী প্রেস ক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

আলোচনা সভায় বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১২:০৫:৩১ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ