মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত

হোম » খুলনা » মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত
বুধবার ● ২০ মে ২০২৬


 

মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার(২০ মে ) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাটের ভাট্টা বালিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাহাদুর শিকদার (৪৫) ও কাদের ফারাজী (৫০)। অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত আব্দুল কাদের বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনিই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

 

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেলে তিন আরোহী খুলনার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে আটকে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন।

 

পরে ফায়ার সার্ভিস সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম সাগকন্যাকে বলেন, আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

 

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪:০৯:১০ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ