দুমকিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার

হোম » রাজনীতি » দুমকিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার
সোমবার ● ১১ মে ২০২৬


 

দুমকিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বহিষ্কৃতরা হলেন দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকত হোসেন।

 

সোমবার (১১ মে) কেন্দ্রীয় যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের ভবিষ্যৎ কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ ছাড়া দুমকি উপজেলা যুবদলের পূর্বে বহিষ্কৃত সদস্য সচিব রিপন শরীফসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৩০:৫৬ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ