মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ালে সাইবার নিরাপত্তা আইনে মামলা হবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর

হোম » পটুয়াখালী » মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ালে সাইবার নিরাপত্তা আইনে মামলা হবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর
বৃহস্পতিবার ● ৭ মে ২০২৬


মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ালে সাইবার নিরাপত্তা আইনে মামলা হবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

যারা সরকারের বিরুদ্ধে ফেসবুক, পেইজ, ইউটিউব, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ভূয়া তথ্য ও মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ায় তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বৃহস্পতিবার বিকেলে গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মধ্যে ইলিশ জাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। গলাচিপা ও দশমিনা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক মেরামতসহ গ্রামীণ যোগাযোগ উন্নয়নে ছোট ছোট প্রকল্প বাস্তবায়ন চলছে বলেও জানান তিনি। শিক্ষার মানোন্নয়নে স্কুল-কলেজের ম্যানেজিং কমিটিতে যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. ইখতিয়ার কবির, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সি, জেলা নেতা মহিবুল্লাহ এনিমসহ স্থানীয় রাজনৈতিক ও জেলে প্রতিনিধিরা।


জেউ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৪:৪০ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ