৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ১,৫৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ

হোম » জেলে-মৎস্য » ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ১,৫৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বৃহস্পতিবার ● ৭ মে ২০২৬


 

মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৫শ’ সামুদ্রিক মাছ জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার দিবাগত রাত ১টার দিকে মহিপুরের হাজিপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে নিজামপুর কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে সন্দেহজনক দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ ৭ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

পরে কলাপাড়া উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:২৮:৩৭ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ