দশমিনায় ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদককারবারি গ্রেফতার

হোম » পটুয়াখালী » দশমিনায় ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদককারবারি গ্রেফতার
সোমবার ● ৪ মে ২০২৬


 

দশমিনায় ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদককারবারি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)  

পটুয়াখালীর দশমিনায় ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ লাখ টাকাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রবিবার (৩ মে) দিবাগত রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের নবাব কাচারী ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বহরমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে মো. নিরব (২০) এবং একই এলাকার মো. সবুজ মৃধার ছেলে মো. রুবেল মৃধা (৩০)।

 

দশমিনা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নবাব কাচারী ব্রিজ এলাকায় অভিযান চালায় দশমিনা থানা পুলিশ। অভিযানে উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ, নাজমুল ও সঙ্গীয় ফোর্স ইয়াবা বিক্রির সময় নিরব ও রুবেলকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ লাখ টাকা জব্দ করা হয়।

 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১১:৩৪ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ