গৌরনদীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি মুন্সীগঞ্জে গ্রেফতার

হোম » বরিশাল » গৌরনদীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি মুন্সীগঞ্জে গ্রেফতার
শনিবার ● ২ মে ২০২৬


গৌরনদীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি মুন্সীগঞ্জে গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হালিম সন্ন্যামাত (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোকাছি গ্রামের একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হালিম সন্ন্যামাত গৌরনদী উপজেলার বার্থী গ্রামের সেকেন সন্ন্যামাতের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমীর হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানা পুলিশ মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এমপি-২৭০/২৫ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছর গৌরনদীর বার্থী গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরের একটি ভাড়াটিয়া বাসায় নিয়ে প্রায় দুই মাস ২২ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে হালিম সন্ন্যামাত।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৫:২৫ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ