বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খুইয়েছে ৩ যাত্রী, হাসপাতালে ভর্তি

হোম » খুলনা » বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খুইয়েছে ৩ যাত্রী, হাসপাতালে ভর্তি
শনিবার ● ২ মে ২০২৬


বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খুইয়েছে ৩ যাত্রী, হাসপাতালে ভর্তি

সাগরকণ্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
যশোরের বেনাপোল রেল স্টেশনে  ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন থেকে অচেতন অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোবাইল টাকাসহ মুল্যবান জিনিষপত্র নিয়ে গেছে অজ্ঞান পাটি চক্রের সদন্যরা। শনিবার (২ মে) সকাল সাড়ে ৯ টার দিকে আহতদের উদ্ধার করেছে রেল পুলিশ।

বেনাপোল রেল স্টেশন মাষ্টার পারভিনা খাতুন ও স্থানীয় জানান, চুয়াডাঙ্গা থেকে বেনাপোলগামী ‘বেনাপোল এক্সপ্রেসে’ করে মো. আব্দুল্লাহ আল মামুন ও চসারুর রহমানসহ আরও অজ্ঞাত একব্যক্তি যাত্রা করছিলেন। পথিমধ্যে কোনো এক সময় তারা‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন। পরে ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছালে সহযাত্রীরা তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রেল পুলিশ ও পোর্টথানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাভারন শাখায় ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে চুয়াডাঙ্গার আলম ডাঙ্গার আব্দুস সাত্তারের পুত্র আসানুর রহমান এবং আব্দুর রহমানের পুত্র আব্দুল্লাহ আল মামুনের  কিছুটা জ্ঞান ফিরেছে, তবে অজ্ঞাত একজন এখনও অচেতন রয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আশরাফ হোসেন জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


ডিকেডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৫৫ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ