শনিবার ● ২ মে ২০২৬

বেনাপোলে ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে তিন যাত্রী

হোম » খুলনা » বেনাপোলে ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে তিন যাত্রী
শনিবার ● ২ মে ২০২৬


বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খুইয়েছে ৩ যাত্রী, হাসপাতালে ভর্তি

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

যশোরের বেনাপোল রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন থেকে অচেতন অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করেছে রেল পুলিশ। অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ মে) সকাল সাড়ে ৯টার দিকে তাদের উদ্ধার করা হয়।

রেলস্টেশন মাস্টার পারভিনা খাতুন ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে বেনাপোলগামী ‘বেনাপোল এক্সপ্রেসে’ মো. আব্দুল্লাহ আল মামুন, আসানুর রহমানসহ আরও একজন অজ্ঞাত ব্যক্তি যাত্রা করছিলেন। পথিমধ্যে কোনো একসময় তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন।

পরে ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছালে সহযাত্রীরা তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রেল পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাভারণ শাখায় ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আব্দুস সাত্তারের ছেলে আসানুর রহমান এবং আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মামুনের জ্ঞান ফিরেছে। তবে অজ্ঞাত অপর একজন এখনও অচেতন রয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিকেডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৫৫ ● ২০ বার পঠিত