টুঙ্গিপাড়ায় ইজিবাইকের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

হোম » ঢাকা » টুঙ্গিপাড়ায় ইজিবাইকের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
শনিবার ● ২ মে ২০২৬


টুঙ্গিপাড়ায় ইজিবাইকের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে ইজিবাইকের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেহা বেগম (৮২) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত রাজ্জাক শিকদারের স্ত্রী।

শনিবার (২ মে)  আনুমানিক সকাল ৬টার সময় এ ঘটনা ঘটে। সালেহা বেগম প্রতিবেশী আব্দুল হাকিম শেখের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় সেখানে একটি ব্যাটারিচালিত ইজিবাইক বৈদ্যুতিক সংযোগে চার্জে বসানো ছিল। অসাবধানতাবশত ইজিবাইকটিতে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ছেলে শাহাদাত শিকদার বলেন, পারিবারিক জমির দলিল সংক্রান্ত বিষয়ে কথা বলতে আমার মা ওই বাড়িতে যাওয়ার পথে ইজিবাইক চার্জারের তারের সাথে জরিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়।
তিনি আরও বলেন, পরে বাড়িতে মাকে না পেয়ে খুঁজতে খুঁজতে আব্দুল হাকিমের বাড়ির সামনে যাই। সেখানে গিয়ে দেখি ইজিবাইকের চাকার নিচে মা নিথর অবস্থায় পড়ে আছেন। তাকে উদ্ধার করার পর কপালে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পোড়া দাগ দেখতে পাই।

টুঙ্গিপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন,  প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৩:৩১ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ