শনিবার ● ২ মে ২০২৬
টুঙ্গিপাড়ায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
হোম » ঢাকা » টুঙ্গিপাড়ায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেহা বেগম (৮২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকালে ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালেহা বেগম প্রতিবেশীর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক বিদ্যুৎ সংযোগে চার্জে ছিল। অসাবধানতাবশত চার্জারের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ছেলে শাহাদাত শিকদার বলেন, ‘মা পারিবারিক জমির দলিল সংক্রান্ত বিষয়ে কথা বলতে ওই বাড়ির দিকে যাচ্ছিলেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে দেখা যায়, ইজিবাইকের পাশে মাটিতে পড়ে আছেন।’
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) মো. আইয়ুব আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এইচবি/এমআর
বাংলাদেশ সময়: ১৮:১৩:৩১ ● ১১৪ বার পঠিত
