কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হামলার অভিযোগ

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হামলার অভিযোগ
শনিবার ● ২ মে ২০২৬


কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হামলার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাপলী বাজারে সরকারি এক কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার  বিকেলে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ আল আমিন জনতা ব্যাংক পিএলসি, খেপুপাড়া শাখার কর্মকর্তা এবং ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

অভিযোগ রয়েছে, কতিপয় সন্ত্রাসী অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় জড়িতরা দীর্ঘদিন ধরে বিএনপির নাম ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত। অভিযুক্তরা হলো-ধুলাসার ইউনিয়নের নতুন পাড়া গ্রামের বজলু গাজীর ছেলে মনির (৩৬), ফেরদাউস (২৬) ও মন্টু (২২)। স্থানীয় বাসিন্দা আ. সালাম জানান, হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা আক্রমণ চালিয়ে পালিয়ে যায়।

স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারিকুল ইসলাম সুমন বলেন, প্রকাশ্যে দিবালোকে এ ধরনের হামলা হলেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী আল আমিন জানান, কয়েকদিন আগে মাছ কেনাকে কেন্দ্র করে তাদের সঙ্গে আমার কথাকাটাকাটি হয়েছিল, তবে বিষয়টি মীমাংসা হয়ে যায়। স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী মেহেদী হাসান লিমন অভিযোগ করেন, অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নানা অপরাধ করে আসছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয় মহিপুর থানার অফিসার ইনচার্জ শামীম আহম্মেদ  বলেন, এ বিষয়ে এখন আমাদের কাছে লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।


জেএফ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫৩:১৫ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ