মঠবাড়িয়ায় ভাড়া ফ্ল্যাটে অভিযান: ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় ভাড়া ফ্ল্যাটে অভিযান: ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-১
শুক্রবার ● ১ মে ২০২৬


মঠবাড়িয়ায় ভাড়া ফ্ল্যাটে অভিযান: ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

মঠবাড়িয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৩০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ মে) সন্ধ্যায় পৌরসভার আরামবাগ এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, মঠবাড়িয়া থানার একটি চৌকস টিম আরামবাগ মহল্লার মাওলানা মঞ্জিলের একটি ভাড়াটিয়া ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় দুইটি বস্তায় রাখা মোট ১৫টি প্যাকেট থেকে প্রায় ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

 

অভিযানে ঘটনাস্থল থেকে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাকে উদ্ধারকৃত মাদকসহ থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদক নির্মূলে পুলিশের এ ধরনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং শিগগিরই মামলা দায়ের করা হবে।

আরকেজে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:১১ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ