কুয়াকাটা উপকূলে ভারী বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

হোম » আবহাওয়া » কুয়াকাটা উপকূলে ভারী বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬


 

কুয়াকাটা উপকূলে ভারী বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

বজ্রমেঘ সৃষ্টি ও বায়ুচাপের তারতম্যের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা কুয়াকাটা-কলাপাড়ায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

 

আবহাওয়া অফিস জানায়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে মঙ্গলবার দুপুর থেকে এ অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে এখনো অব্যাহত আছে। মঙগলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় এ বছরের সর্বোচ্চ ১১৪ দশমিক ০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

এদিকে টানা বৃষ্টিতে নদ-নদীর পানির উচ্চতা বাড়ছে এবং সাগরও বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আবহাওয়া অফিস আশঙ্কা করছে, পটুয়াখালীসহ দেশের ১৬ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। পাশাপাশি মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১৫:০২ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ