কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দুস্থ, অসহায় মানুষের সরকারি খরচে আইন সহায়তা পাওয়ার তথ্য প্রচারণায় মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা লিগ্যাল এইড কমিটি। আদালতের কর্মকর্তা, কর্মচারী, আইনজীবী সহ জিও এবং এনজিও প্রতিনিধিরা এতে অংশ নেয়।

 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আদালত চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত ভবন চত্বরে এসে শেষ হয়। এরপর আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি কলাপাড়া সিনিয়র সিভিল জজ মো. মহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম, মহিপুর থানার ওসি মো. শামিম হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. তাসলিমা আক্তার, চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট বিএইচ সুমন তালুকদার।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:১৮ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ