ভোজ্য তেলের সংকট বরগুনায় ক্যাবের মানববন্ধন

হোম পেজ » বরগুনা » ভোজ্য তেলের সংকট বরগুনায় ক্যাবের মানববন্ধন
বুধবার ● ৮ এপ্রিল ২০২৬


বরগুনায় ক্যাবের মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক,বরগুনা
বরগুনায় ভোজ্য তেলের সংকটে
কনজ্যুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) বরগুনা জেলা কমিটির উদ্যোগে বুধবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, কনজ্যুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) বরগুনা জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা এডভোকেট রেজবুল কবির,বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর সালেহ, সহ সভাপতি রেজাউল ইসলাম টিটু,কনজ্যুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) বরগুনা জেলা কমিটির সদস্য মোহাম্মদ খোকা, এটিএন নিউজের বরগুনের প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, ভোজ্য তেলের সংকট না থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট করে তেলের দাম বৃদ্ধি করার পায়তারা করছে। বক্তারা বলেন, এ ব্যাপারে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিৎ।

ক্যাব বরগুনা জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট রেজবুল কবির, বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর সালেহ, সহ-সভাপতি রেজাউল ইসলাম টিটু, ক্যাব সদস্য মোহাম্মদ খোকা এবং এটিএন নিউজের বরগুনা প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহসহ অন্যান্যরা।

বক্তারা আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। অন্যথায় এ ধরনের আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৫:২৯:০০ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ