জ্বালানি সংকট গলাচিপায় ট্যাংকি খুলে লাইনে মোটরসাইকেল চালক

হোম পেজ » পটুয়াখালী » জ্বালানি সংকট গলাচিপায় ট্যাংকি খুলে লাইনে মোটরসাইকেল চালক
শুক্রবার ● ৩ এপ্রিল ২০২৬


গলাচিপায় ট্যাংকি খুলে লাইনে মোটরসাইকেল চালক

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

চারদিন ধরে মোটরসাইকেলে তেল নিতে না পেরে জীবিকার তাগিদে এবার ট্যাংকি খুলে লাইনে দাঁড়ালেন এক চালক। শুক্রবার সন্ধ্যায় গলাচিপা পৌর এলাকার একটি তেলের দোকানে এমন ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে, যা উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পেট্রোল নিতে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল লাইনে দাঁড়ায়। এ সময় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. শাহিন নিজের গাড়ির ট্যাংকি খুলে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। ব্যতিক্রমধর্মী এই দৃশ্য দেখে অন্যরা বিস্মিত হন।

মো. শাহিন উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রামধ্বনি গ্রামের বাসিন্দা। ট্যাংকিতে তেল নেওয়ার পর তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, আমি গত ৩-৪ দিন ধরে বাড়িতে বসে আছি। মোটরসাইকেল ভাড়ায় চালিয়েই আমার সংসার চলে। তেল না থাকায় গলাচিপায় আসতেও পারিনি, তেলও নিতে পারিনি।

তিনি আরও বলেন, এভাবে বসে থাকলে তো সংসার চলবে না। তাই আজ হোন্ডার ট্যাংকি খুলে নিয়ে এসেছি। চারদিন আগে কলেজপাড়ায় তেলের জন্য সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। আমার সিরিয়াল ছিল ১৭৫ জনের পরে। রাত ১২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাই নাই।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৯:২৮ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ