গলাচিপার চরবিশ্বাসে খাল থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

হোম পেজ » লিড নিউজ » গলাচিপার চরবিশ্বাসে খাল থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬


 

গলাচিপার চরবিশ্বাসে খাল থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে খাল থেকে সরোয়ার হাওলাদার (পিতা নূর হাওলাদার) নামের এক নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরবিশ্বাস ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের স্লুইজ ঘাট সংলগ্ন খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

পরিবারের বরাতে জানা যায়, রবিবার (২৯ মার্চ) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে রাতের খাবার শেষে সরোয়ার হাওলাদার ট্রলারে ঘুমানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

 

গলাচিপা থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১১:০২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ