ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় ১০ কার্তুজ ও ৯ টিয়ার সেল উদ্ধার

হোম পেজ » ঢাকা » ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় ১০ কার্তুজ ও ৯ টিয়ার সেল উদ্ধার
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬


 

ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় ১০ কার্তুজ ও ৯ টিয়ার সেল উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি শর্টগানের কার্তুজ ও ৯টি টিয়ার গ্যাস সেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

 

মঙ্গলবার (৩১ মার্চ) রাতের প্রথম প্রহরে কোতয়ালী থানাধীন করিমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় কোতয়ালী থানার করিমপুর এলাকার কানাইপুর-চাঁদপুরগামী সড়কের পাশে একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব কার্তুজ ও টিয়ার গ্যাস সেল উদ্ধার করা হয়।

 

র‌্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা কাজ করে যাচ্ছে। উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৪০ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ