সর্বশেষ
মাদারীপুরে পারিবারিক কলহে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা পরীক্ষা-নিরীক্ষায় ছাড় দেওয়ায় বিরোধ গৌরনদীতে ডায়াগনস্টিক সেন্টার মালিকের বিরুদ্ধে চিকিৎসককে মারধরের অভিযোগ বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা, এলাকায় চরম আতঙ্ক তিনদিনের ধর্মীয় আয়োজন শুরু মৃত্যুর ৯৯ দিন পর অন্ত্যেষ্টিক্রিয়ায় কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের ঢল মেজর জিয়ার নেতৃত্বে যুদ্ধ, তবু স্বীকৃতিহীন মনমথ রঞ্জনের জীবনের দীর্ঘ প্রতীক্ষা কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত স্বাধীনতা দিবসে বাউফলে চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের দুই দফায় হাতাহাতি মেহেন্দিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

মাদারীপুরে পারিবারিক কলহে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা

হোম পেজ » ঢাকা » মাদারীপুরে পারিবারিক কলহে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা
শুক্রবার ● ২৭ মার্চ ২০২৬


 

মাদারীপুরে পারিবারিক কলহে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা

সাগরকন্যা প্রতিবেদক, কালকিনি (মাদারীপুর)

মাদারীপুরের কালকিনি উপজেলায় পারিবারিক কলহের জেরে মো. সজীব আকন (২৪) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্বচর কয়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজীব আকন কয়ারিয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য কহিনুর বেগম ও জাহাঙ্গীর আকনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে সজীব আকনের বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে একা অবস্থায় বসতঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

 

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১০:১৪:৫০ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ