গলাচিপায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬


 

গলাচিপায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গলাচিপা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান। পরে গলাচিপা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, উপজেলা গণঅধিকার পরিষদ, গলাচিপা প্রেসক্লাব, পৌরসভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, কৃষি কর্মকর্তা আরজু আক্তার এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর প্রমুখ।

 

এর আগে প্রত্যুষে গলাচিপা থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ও বাণিজ্যিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, সকাল সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, সকাল ১০টায় আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১২:৩৪ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ