সর্বশেষ
মাদারীপুরে পারিবারিক কলহে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা পরীক্ষা-নিরীক্ষায় ছাড় দেওয়ায় বিরোধ গৌরনদীতে ডায়াগনস্টিক সেন্টার মালিকের বিরুদ্ধে চিকিৎসককে মারধরের অভিযোগ বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা, এলাকায় চরম আতঙ্ক তিনদিনের ধর্মীয় আয়োজন শুরু মৃত্যুর ৯৯ দিন পর অন্ত্যেষ্টিক্রিয়ায় কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের ঢল মেজর জিয়ার নেতৃত্বে যুদ্ধ, তবু স্বীকৃতিহীন মনমথ রঞ্জনের জীবনের দীর্ঘ প্রতীক্ষা কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত স্বাধীনতা দিবসে বাউফলে চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের দুই দফায় হাতাহাতি মেহেন্দিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

গলাচিপায় নির্বাচনী কর্মীদের ‘বড় আত্মীয়’ বললেন প্রতিমন্ত্রী নুর

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় নির্বাচনী কর্মীদের ‘বড় আত্মীয়’ বললেন প্রতিমন্ত্রী নুর
সোমবার ● ২৩ মার্চ ২০২৬


 

গলাচিপায় নির্বাচনী কর্মীদের ‘বড় আত্মীয়’ বললেন প্রতিমন্ত্রী নুর

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

নির্বাচনে যারা কাজ করেছেন তারাই নিজের ‘বড় আত্মীয়’ উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, তিনি অন্যায়-অবিচার করেন না এবং তার সঙ্গে যারা থাকবেন তারাও যেন তা না করেন- এটাই তার প্রত্যাশা। তিনি বলেন, অসহায় মানুষের পাশে বৈধ উপায়ে সহায়তা দেওয়া হবে, তবে ছোটখাটো সুবিধা নিয়ে নিজের সম্মান ক্ষুণ্ন করা যাবে না।

 

রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল হাইস্কুল মাঠে ঈদ পুনর্মিলনী ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী নুর বলেন, নির্বাচনের সময় মানুষের নানা আচরণ দেখেছেন এবং যারা আন্তরিকভাবে পাশে ছিলেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে ও নির্বাচনের সময় প্রতিপক্ষের পক্ষ থেকে হামলা ও বাধা এসেছে, তবে তিনি ব্যক্তিগতভাবে তা ভুলে গেছেন- মাঠপর্যায়ের কর্মীরা এসব ভুলবেন না বলেও মন্তব্য করেন।

 

তিনি জানান, এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের ভোটেই তার বিজয় সম্ভব হয়েছে। চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভিন্ন মত ও দলের মানুষ, এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনও তাকে সমর্থন দিয়েছেন।

 

নুর আরও বলেন, নির্বাচিত না হলে গলাচিপা-দশমিনার পরিস্থিতি ভিন্ন হতে পারত বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি প্রতিপক্ষের উদ্দেশ্যে বলেন, যদি কেউ ভুল বুঝতে পারে তবে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।

 

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি জানান, চরকাজল ও চরবিশ্বাস এলাকায় এমবিবিএস চিকিৎসক বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে সেখানে একটি থানা স্থাপনের দাবিও রয়েছে।

 

চরকাজল ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:০২:১৯ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ