জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাত্র-জনতা ফের আন্দোলনে: বাউফলে ড. মাসুদ

হোম পেজ » পটুয়াখালী » জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাত্র-জনতা ফের আন্দোলনে: বাউফলে ড. মাসুদ
বৃহস্পতিবার ● ১৯ মার্চ ২০২৬


 

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাত্র-জনতা ফের আন্দোলনে: বাউফলে ডা. মাসুদ

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়েছেন, জুলাই সনদ দ্রুত জাতীয় সংসদে বাস্তবায়ন না হলে ছাত্র-জনতা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হবে। তিনি এই মন্তব্য বাংলাবাজারে জামায়াত কার্যালয়ে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে করেন।

 

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ একটি নতুন দিকনির্দেশনা পেয়েছে। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা সময়ের দাবি। অন্যথায় ছাত্র-জনতা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে। এই ছাত্র-জনতা জুলাইয়ের পরীক্ষিত যোদ্ধা।

 

তিনি জানান, আমীরে জামায়াতের নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জুলাই শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই উপহার প্রদান করা হচ্ছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আতিক নজরুল, জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, শিবির সভাপতি লিমন হোসাইন, মাওলানা শিবলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, শহীদ ইমরান জোমাদ্দার, আমিনুল ইসলাম আমিন, আশিকুর ইসলাম বিজয়, আখতারুজ্জামান নাইম, জাহাঙ্গীর মৃধা ও মেহেদী হাসান নবীন তালুকদারসহ মোট সাতটি শহীদ পরিবারের প্রত্যেককে ৭ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:০৫:০০ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ