সর্বশেষ

গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী: ‘বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা সময়ের দাবি’

হোম পেজ » গণমাধ্যম » গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী: ‘বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা সময়ের দাবি’
বৃহস্পতিবার ● ১৯ মার্চ ২০২৬


 

গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী: ‘বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা সময়ের দাবি’

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে ন্যায়, সততা ও সহমর্মিতা বাড়াতে এ শিক্ষাকে ধারণ করা জরুরি। তিনি জানান, রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। এ সময় তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

 

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান, হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিরুল ইসলাম খসরুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং সবশেষ ইফতারে অংশ নেন অতিথিবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:১০:৩১ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ