কলাপাড়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার সালিশে শিক্ষকের রায়ে জুতাপেটা

হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার সালিশে শিক্ষকের রায়ে জুতাপেটা
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার সালিশে শিক্ষকের রায়ে জুতাপেটা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় দশকানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার দায়ে রিপন (৩৫) নামের এক ভ্যান চালককে ৫০ জুতাপেটা ও ৫ হাজার টাকা জরিমানা আদায়ের খবর পাওয়া গেছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন নান্নু তালুকদার সালিশ বৈঠক বসিয়ে এ রায় দেন। পরে স্থানীয় এক প্রভাবশালী জনসম্মুখ্যে ওই ব্যক্তিকে ৫০টি জুতাপেটা করে এ রায় কার্যকর করেন। মঙ্গলবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে এ ঘটনা ঘটে। সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে সালিশ বৈঠক সম্পাদনে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে তিনি প্রভবাশালী হওয়ায় ওই এলাকায় কেউ মুখ খুলতে রাজি হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই এলাকার একটি বাড়িতে ইফতারির আয়োজন ছিলো। চারিপাড়া গ্রামের রিপন সেই দাওয়াতে গিয়ে আত্মীয়তার সুবাদে ওই শিক্ষার্থীর ঘরে গিয়ে তাকে ঝাপটে ধরে অন্ধকার স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে।

 

এ ঘটনায় দশকানি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্নু তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, বিষয়টি খোজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

বাংলাদেশ সময়: ১৪:৫২:৫৩ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ