আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬


আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ ইছা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুল নেছা নাজমা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামচুল হক খোকন, জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব মো. সেলিম হোসেন এবং গৈলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বদিউজ্জামান সরল মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:৫৯:০৪ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ