কলাপাড়ায় ইয়াবা সেবন: স্বেচ্ছাসেবক দলের নেতার কারাদণ্ড

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ইয়াবা সেবন: স্বেচ্ছাসেবক দলের নেতার কারাদণ্ড
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় ইয়াবা সেবন: স্বেচ্ছাসেবক দলের নেতার কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদন, কলাপাড়া (পটুয়াখালী)

বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন (৩৬) কে ইয়াবা সেবনের অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে বাইশাখলা ব্রিজের ওপর থেকে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক করা হয়।

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী মুরাদ হোসেনকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর একটি টিম সহযোগিতা করেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ২০২৫ মুরাদ হোসেনকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে অন্তর্ভুক্ত করা হয়। কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩:০৯:০০ ● ৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ