অর্থাভাবে চিকিৎসা অনিশ্চিত কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার বাঁচার আকুতি

হোম পেজ » পটুয়াখালী » অর্থাভাবে চিকিৎসা অনিশ্চিত কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার বাঁচার আকুতি
বুধবার ● ৪ মার্চ ২০২৬


 

কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার বাঁচার আকুতি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না ক্যান্সারে আক্রান্ত অষ্টাদশী সালমা বেগম। তিনি কলাপাড়া পৌরসভার মাছ বাজার এলাকার মাছ বিক্রেতা আলী হোসেনের কন্যা। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

 

পরিবার সূত্রে জানা গেছে, গত ছয় মাস ধরে সালমার চিকিৎসা চলছে। এ সময় চিকিৎসা ব্যয় মেটাতে পরিবারের সহায়-সম্বল যা ছিল সবই বিক্রি করতে হয়েছে। বর্তমানে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে পরেছেনা হতদরিদ্র পরিবারটি। ফলে প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

 

সালমার বাবা আলী হোসেন সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, একমাত্র মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা চাই। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে উন্নত চিকিৎসার মাধ্যমে মেয়েকে সুস্থ করে তোলা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

 

অসহায় এ পরিবারটি সমাজের সামর্থ্যবান মানুষদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর: ০১৭২৮৯৪৩৫৯৮ (আলী হোসেন, বাবা)।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৪১ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ