মহিপুরে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১
রবিবার ● ১ মার্চ ২০২৬


মহিপুরে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুর থানাধীন কমরপুর গ্রমে দ্বিতীয় শ্রেণীর এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসার পার্শ্ববর্তী বাসিন্দা জয়নাল আবেদীন ওরফে সোনামিয়া ফরাজীর বিরুদ্ধে।  এ ঘটনায় ভুক্তভোগীর অভিভাবক মহিপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে কমরপুর নূরানী হাফিজিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর মা জানান, তার মেয়ে কমরপুর নূরানী হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার দিন মাদরাসা থেকে বাড়ী ফেরার পথে জয়নুল আবেদিন ওরফে সোনামিয়া মাদরাসার বারান্দায় মেয়েকে একা পেয়ে পথ রোধ করে এবং ধর্ষণ চেষ্টা চালায়। পরে ভিকটিমের চিতকার শুনে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এলে অভিযুক্ত জয়নুল আবেদীন দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায়  মহিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান বলেন, ধর্ষণ চেষ্টা ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত জয়নুল আবেদীনকে গ্রেফতার করে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট প্রক্রিয়াধীন আছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০:০৪:১৯ ● ৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ