বরগুনায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

হোম পেজ » বরগুনা » বরগুনায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬


 

বরগুনায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পুলিশ সুপার মো. কুদরত ই খুদা পিপিএম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

 

শুক্রবার রাত ১২টার আগে শহীদ মিনারে উপস্থিত হন জেলা প্রশাসক তাছলিমা আক্তার। কিছুক্ষণ পর সেখানে পৌঁছান পুলিশ সুপার মো. কুদরত ই খুদা। নির্ধারিত সময় রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদনের পর বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা বিএনপি, জেলা মহিলা দল, জেলা যুবদল, জেলা ছাত্রদল, উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদল, কৃষক দল, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিকবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা।

 

সকালেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:২৭ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ