সর্বশেষ
বরগুনায় শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মোৎসব ও ধর্ম সম্মেলন অনুষ্ঠিত কলাপাড়ায় বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট পিরোজপুরে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গুরুতর আহত প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার প্রার্থনা গলাচিপায় মিথ্যা মামলার ভারে বিপর্যস্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর আর্তি আমতলীতে জ্বালানি সংকটে কৃষি রেডিও বন্ধ, বিপাকে পাঁচ লক্ষাধিক মানুষ কুষ্টিয়ায় ‘দরবারে’ হামলা চালিয়ে কথিত পীরকে হত্যা, কী হয়েছিল সেখানে? ‘সরকারি দলের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে’

তিনদিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

হোম পেজ » খুলনা » তিনদিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক
শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬


 

তিনদিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

টানা তিন দিনের সরকারি ছুটি শেষে শনিবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর ও ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল রয়েছে। বন্দরে পণ্য লোড-আনলোডের কাজ চলছে স্বাভাবিকভাবে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ছিল। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিন কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়। সকাল সাড়ে ৯টা পর্যন্ত অর্ধশতাধিক পণ্যবোঝাই ট্রাক দুই দেশের বন্দরে প্রবেশ করেছে। পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, তিন দিন বন্ধ থাকার পর আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বন্ধের কারণে সৃষ্ট ক্ষতি পুষিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষ দিন-রাত কার্যক্রম সচল রাখার উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৪৪ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ