শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬

তিনদিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

হোম » খুলনা » তিনদিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক
শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬


 

তিনদিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

টানা তিন দিনের সরকারি ছুটি শেষে শনিবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর ও ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল রয়েছে। বন্দরে পণ্য লোড-আনলোডের কাজ চলছে স্বাভাবিকভাবে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ছিল। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিন কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়। সকাল সাড়ে ৯টা পর্যন্ত অর্ধশতাধিক পণ্যবোঝাই ট্রাক দুই দেশের বন্দরে প্রবেশ করেছে। পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, তিন দিন বন্ধ থাকার পর আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বন্ধের কারণে সৃষ্ট ক্ষতি পুষিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষ দিন-রাত কার্যক্রম সচল রাখার উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৪৪ ● ১০৪ বার পঠিত