পিরোজপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের মাসিক সভা অনুষ্ঠিত

হোম » পিরোজপুর » পিরোজপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের মাসিক সভা অনুষ্ঠিত
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬


 

পিরোজপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের মাসিক সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

গ্রীন ফোর্স বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা কমিটির সভাপতি মো. মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা কমিটির উপদেষ্টা চিকিৎসক এস দাস, সহসভাপতি খালেদা আক্তার হেনা, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাকুল খানম এবং কাউখালী উপজেলা কমিটির সভাপতি মো. এনামুল হক প্রমুখ।

 

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দেশব্যাপী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

 

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:১৭




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ