কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী সমবায় সমিতির ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী সমবায় সমিতির ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬


 

কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী সমবায় সমিতির ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৮ নভেম্বর) সকালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. নকীব উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কালবের ‘ঘ’ অঞ্চলের পরিচালক মো. খন্দকার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী।

 

সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, সংগঠনের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন বিশ্বাস ও মো. ইউসুফ আলী, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ ও প্রভাষক আসাদুজ্জামান খান। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের পরিচালক শিক্ষক মিজানুর রহমান ও সদস্য বেল্লাল হোসেন।

 

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

 

সভা শেষে সংগঠনের সদস্যদের আট মেধাবী সন্তানের মধ্যে নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে লটারির মাধ্যমে ১২৩ জন সদস্যকে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:০২




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ