ভালোবাসা দিবসেও পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত

হোম পেজ » কুয়াকাটা » ভালোবাসা দিবসেও পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত
শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬


 

ভালোবাসা দিবসেও পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

ফাগুনের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবসে প্রতিবছর উপচে পড়া ভিড়ে মুখর থাকে পটুয়াখালীর কুয়াকাটা কুয়াকাটা সৈকত। তবে এবার চিত্র ভিন্ন। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা মনে করছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা প্রায় দুই সপ্তাহ ধরে স্থবিরতার কারণে সৈকতজুড়ে নেমেছে অস্বাভাবিক নীরবতা।

 

হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য সেবাখাতের উদ্যোক্তারা জানান, ভালোবাসা দিবসের জন্য আগাম প্রস্তুতি থাকলেও বুকিং আশানুরূপ হয়নি। আবাসিক হোটেলের বেশিরভাগ কক্ষ খালি পড়ে থাকায় ব্যবসায়ীদের আর্থিক চাপ বেড়েছে। কুয়াকাটা হোটেল-মোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, ভালোবাসা দিবসে সাধারণত আমাদের কক্ষ খালি থাকে না। এবার অতিথি খুবই কম। নির্বাচনের প্রভাব ও অনিশ্চয়তায় মানুষ ভ্রমণে আগ্রহ দেখাচ্ছে না। এমন অবস্থা চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

 

সংখ্যায় কম হলেও যারা এসেছেন, তারা সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে সময় উপভোগ করছেন। কেউ সৈকতে হাঁটছেন, কেউ ঘুরে দেখছেন আশপাশের দর্শনীয় স্থান। ভিড় না থাকায় অনেকে বলছেন, নিরিবিলি পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগের আলাদা অনুভূতি মিলছে।

 

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সৈকত এলাকায় ট্যুরিস্ট পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৪৮ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ