পটুয়াখালী-৪: শান্তিপূর্ণ ভোট শেষে গণনায় ব্যস্ত কেন্দ্রগুলো

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৪: শান্তিপূর্ণ ভোট শেষে গণনায় ব্যস্ত কেন্দ্রগুলো
বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬


 

পটুয়াখালী-৪: শান্তিপূর্ণ ভোট শেষে গণনায় ব্যস্ত কেন্দ্রগুলো

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে পটুয়াখালী-৪ আসনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ব্যালটের মাধ্যমে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে শুরু হয়েছে গণনার কাজ।

 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ আসনের ১১১টি ভোটকেন্দ্রের মধ্যে কলাপাড়া উপজেলার ৭৪টি কেন্দ্রে অধিকাংশ স্থানে ৬৫ থেকে ৬৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।

 

পটুয়াখালী-৪ আসনে মোট ৩ লাখ ১২ হাজার ৬০১ জন ভোটারের বিপরীতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান এবং ১১ দলীয় জোটের ড. জহির উদ্দিন আহমেদ।

 

নির্বাচন-পরবর্তী সহিংসতা প্রতিরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে কাজ করছে ৫ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন কোস্টগার্ড, নৌবাহিনী, আনসার ব্যাটালিয়নের ৪টি স্ট্রাইকিং ফোর্স, বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং র‍্যাবের ২টি টহল দল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফলাফল ঘোষণা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:৫৭:২৩ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ